আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৮০ পিস ইয়াবাসহ আটক-১

আরো খবর

হুমায়ুন কবির
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৮০ টিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৮) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কামাল উপজেলার মহারাজা এলাকার মোগাম্মদ আলীর ছেলে। গত শুক্রবার (২৪ মার্চ)ভোর ৬ টায় তাকে মহারাজা বাজার এলাকা থেকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন  গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল তাকে মহারাজা বাজার এলাকা থেকে আটক করে।এ সময় পুলিশ তার কাছে পাওয়া ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করেন। এ নিয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু হয়। এবং তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকলের সহযোগিতায় এ উপজেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -