তানজিলা আক্তার রুবি:
বর্তমান বাজারের দৈনন্দিন ভোগ্যপণ্য উর্ধ্বগতি হওয়ায় রমজানে দৈনন্দিন পণ্য ন্যায্যমূল্য ব্যয়ে ভোগ্যপণ্য ক্রয় করতে পারে সে উদ্দেশ্যেই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নেতৃত্বে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসক মেছুয়া বাজার আড়ৎ, মুদির এবং মাংসের দোকার গুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা ঠিক রাখার সর্তক করেন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন। এসময় জরিমানাও করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি)আকলিমা আক্তার,ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ওসমান গনী, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং বাজার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় তার জন্যে মোবাইল কোর্ট চলমান আছে।
ব্যবসায়ীরা যাতে মানসম্মত পণ্য বিক্রি করেন, কোনো ভেজাল মিশ্রিত না করেন, সরকার নির্ধারিত দাম মেনে চলেন এবং দামের তালিকা দোকানের সামনে টানিয়ে রাখেন সেজন্য বাজার মনিটরিং অব্যাহত আছে। এ ছাড়া ভোক্তা অধিকার কার্যক্রম চলমান থাকবে ।
তিনি সাংবাদিকদের বলেন, “মেছুয়াবাজারে পরিদর্শন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেশকিছু দোকানে অনিয়ম পাওয়া যায় এবং দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আবারও অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান।
আলোকিত প্রতিদিন/ ২৫ মার্চ-২০২৩/মওম
- Advertisement -

