একেএম ফারুক হোসাইন:
সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে । গত ১৯ মার্চ বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এর আয়োজনে সোনাপুর বিআরটিসি প্রশিক্ষণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উসমান সরওয়ার আলম। এ সময় তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রশিক্ষণে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিআরটিএ নোয়াখালী সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম এবং মেকানিক্যাল এ্যাসিসটেন্ট মোঃ আরিফুল ইসলাম । প্রশিক্ষণে আগত প্রশিক্ষনার্থীদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে সতর্কতার সহিত গাড়ী চালানোর আহবান জানান। । এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/ ২০ মার্চ-২০২৩/মওম
- Advertisement -

