আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আশঙ্কাই সত্য হলো, দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির দাপটে পরিত্যক্ত 

আরো খবর

ক্রীড়া ডেস্ক: 

আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। বাংলাদেশের রেকর্ড গড়ার দিনে জিতল বৃষ্টি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।  ম্যাচ পরিত্যক্ত কাট-অফ টাইম ছিল ৯.৩৩। ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। এ মাঠেই আগামী ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এক ইনিংস শেষ হয়েছিল পুরোটাই। মুশফিকুর রহিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। আইরিশদের সামনে তাই লক্ষ্য ছিল ৩৫০ রানের। শক্তিমত্তা বিবেচনায় যা বলতে গেলে প্রায় অসম্ভবই হতো সফরকারীদের জন্য।

আইরিশদের জন্য স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেটি না কমায় অবশেষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

আলোকিত প্রতিদিন/ ২০ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -