আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে ৪১০ বোতল ফেনসিডিলসহ আটক-২

আরো খবর

ইউসুফ আলী খান:
ঢাকার অদূরে  সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৯ মার্চ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)।  তিনি বলেন,গতকাল শনিবার রাত্রে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকা থেকে ৪১০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে। এছাড়াও আটক আসামী রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত আসামি হলো ১. ঢাকা জেলার সাভার থানার দঃ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ রুবেল হোসেন (৪০),। তিনি বর্তমানে বলিয়ামপুর এলাকার মজিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া। ২. ঢাকা জেলার সাভার থানার বলিয়ামপুর এলাকার সাতআনি পাড়ার মোঃ লাভলু ওরফে লাবু মিয়ার ছেলে মোঃ বিষু (২১)।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে ৪১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তারই একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ মার্চ-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -