আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরো খবর

আলোকিত ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ মার্চ শুক্রবার সকাল পৌনে ১১টায় রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রথমে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজে।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। দুজন সুরা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুসহ অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনায় দায়া করেন। তারপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পুনরায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকালে আকাশ পথে হেলিকপ্টারে রওনা হন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে  টুঙ্গিপাড়ার হেলিপ্যাডে এসে পৌঁছান তারা। এসময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় নেতাবৃন্দরা।

এ সময় মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন।

- Advertisement -
- Advertisement -