ইউসুফ আলী খান:
ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুর এলাকার আলম নগর হাউজিং এ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা-১ এর আওতাধীন শিল্পপুলিশ ক্যাম্প ০২ সাভার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০১ ঢাকা এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম,।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ০১ এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, সাভার একটি শিল্পাঞ্চল এলাকা। সাভারে আমাদের নিজস্ব কোন ভবন না থাকায় দীর্ঘদিন যাবৎ শিল্প পুলিশ সাভার ইউনিটের পুলিশ সদস্যরা সাভার পৌর ভবনের ৫ম তলায় অত্যন্ত অমানবিক অবস্থায় থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। এতে করে সাভার পৌরসভার দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটতো। দীর্ঘ প্রায় ১০ বছর পর শিল্প পুলিশ নিজস্ব ভবনে স্থানান্তরিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক শ্রদ্ধেয় স্যার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম, কে। স্যারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা আজ একটি নিজস্ব ভবন পেয়েছি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম,।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিএমইএর পরিচালক । সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান। সাভার পৌর মেয়র প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১৬ মার্চ-২০২৩/মওম
- Advertisement -

