আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন 

আরো খবর

মোঃ রাশেদুল ইসলাম:

জামালপুরের মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে মেলান্দহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে ২য় তলা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সেলিম মিঞা সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা জুঁথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা স্বাস্থ্যে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক, থানা তদন্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাবিবুল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশরাফুল আলম,উপজেলা পিআইও প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি মহাসচিব সিআরবি ডিভিশনাল এ্যাম্বেসেডর ঢাকা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মনোহর আলী, উপজেলা শ্রমিক-লীগের সভাপতি মো: সেলিম রেজা, মেলান্দহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: রমজান আলী প্রমূখ, বক্তারা, ভোক্তাদের ন্যায্যতা অধিকার আদায়ের লক্ষ্যে সজাগ থাকার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/ ১৫মার্চ-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -