গোলাম রাব্বানী:
নাটোরে বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
১৪মার্চ মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় রাজশাহীগামী হানিফ পরিবহন এবং সিরাজগঞ্জগামী রত্না পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতের অজ্ঞাত (৬০) পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি রত্না পরিবহনের যাত্রী ছিলেন।
স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী রত্না পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হয়। এসময় দুই বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/ ১৪মার্চ-২০২৩/মওম
- Advertisement -

