আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাংক বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাইডেনের

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র তিন দিনের ব্যবধানে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দু’টি ব্যাংক। আর এ নিয়ে দেশটির সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া আটকে গেছে অনেকের অর্থ। এমন সময় গ্রাহকদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, সব গ্রাহক তাদের অর্থ ফেরত পাবেন। এছাড়া ব্যাংক কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়  ১২ মার্চ রবিবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তাদের সঞ্চিত অর্থ ফিরে পান সেজন্য অর্থমন্ত্রী জানেত ইয়েলেন এবং জ্যেষ্ঠ অর্থ উপদেষ্টা লায়েল ব্রেইনার্ড তার নির্দেশক্রমে অর্থনৈতিক নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘আমি খুশি তারা একটি সমাধানে পৌঁছেছে, যেটি ছোট ব্যবসা এবং মার্কিনিদের অর্থ রক্ষা করবে এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিরাপদ রাখবে।  এই সমাধান আরও নিশ্চিত করেছে করদাতাদের অর্থ ঝুঁকিতে পড়বে না।’

 প্রেসিডেন্ট বলেছেন, ‘এই বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহিতার মুখোমুখি করব এবং এ ধরনের পরিস্থিতিতে যেন আমরা আর না পড়ি সেজন্য আমাদের ব্যাংতের নীতি আরও শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করে যাব।’

 সিএনএন জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রবিবার আইনপ্রণেতাদের কাছে এ বিষয়টির সর্বশেষ তথ্য তুলে ধরেছেন।  সোমবার ‘স্থিতিস্থাবক ব্যাংকিং ব্যবস্থা’ নিয়ে কথা বলবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আলোকিত প্রতিদিন/ ১৩মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -