আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চৌহালীতে গলা কাটা শিশুর লাশ উদ্ধার খুনি আটক

আরো খবর

হাসিনুল ইসলাম অনিক 
চৌহালীতে নিখোঁজের পর তানজিদ সরকার (৯) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২মার্চ) সকাল ৯টা সময় চৌহালী থানার খাষকাউলিয়া চৌদ্দরশি গ্রামের পাশে শস্যক্ষেতের পশ্চিমে যমুনার বালুচর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তানজিদ গাজীপুরের গাছা থানার লতিফ সরকারের ছেলে। নিহতের পিতা জানায়, (১০মার্চ ) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তানজিদ। সারারাত, সারাদিন বিভিন্ন স্থানে তানজিদকে খুঁজলেও সন্ধান পায় নি আমরা । পরে জানতে পারি আমার বাসার ভাড়াটিয়া সোহাগ আমরা ছেলে নিয়ে ঘুরতে যায়। এরপর বার বার সোহাগকে ফোন করলে ও সে তালবাহানা করলে আমার সন্দেহ হলে, আমি গাজীপুরের গাছা থানায় নিখোঁজের মামলা করি। আজ রবিবার আসামী সোহাগকে আটক করার পর সে পুলিশকে জানায় আমার ছেলেকে হত্যা করে যমুনা নদীর পাড়ের বালুর মধ্যে রাখছে। পরে পুলিশ গিয়ে আমার বাচ্ছার লাশ উদ্ধার করে। আমার ছেলে ২৫ পারা হাফেজ, আপনার দোয়া করবেন আমার ছেলের জন্য।এদিকে গাছা থানার অফিসার্স ইনচার্জ জানান, আমাদের টিম, নাগরপুরের তেবাড়িয়া থেকে আসামী সোহাগ (২০) কে আটক করেছে। আসামী তথ্যের ভিত্তিতে চৌহালী যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে। সোহাগ তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন ,’ ঘটনা স্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।’
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -