মো: মহিদ
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, প্রতিটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা খ্যাতে প্রধানমন্ত্রীর অনেক অবদান রয়েছে। সারা বাংলাদেশে প্রতিটি স্কুলে নতুন নতুন ভবন তৈরি করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এই ভবন গুলোর জন্য। কাদের জন্য? এই দেশের ছেলেমেয়েদের জন্য। তোমরা নিয়মিত স্কুলে আসবে, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিবে। শনিবার ১১ (মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল হাই স্কুল প্রাঙ্গণে কর্নেল মালেক একাডেমি ভবণ শুভ উদ্ভোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কমিটির সভাপতি মো: ইসরাফিল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের সাবেক সদস্য মো: সামীম হোসেন, দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ওহাবসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
আলোকিত প্রতিদিন/ ১১মার্চ-২০২৩/মওম
- Advertisement -

