আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ক্লাব নাচগানে মাতালেন অনুপম-ঋতুপর্ণা

আরো খবর

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাচগানে মাতিয়ে গেলেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব।  ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় এই দুই শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত হাজারও দর্শক অনুষ্ঠানটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সদস্যদের নিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে রাতে গান গেয়েছেন অনুপম রায় এবং নৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ফেরদৌসের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ঋতুপর্ণা

এদিন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানুর সভাপতিত্বে ক্লাবের সাবেক সভাপতিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আলোকিত প্রতিদিন/ ১১মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -