আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে বিএনপির মানববন্ধন

আরো খবর

প্রতিনিধি,নাটোর: 

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে নাটোরে মানবন্ধন করেছে বিএনপি।
সকালে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসৃুচি পালন করে জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দেওয়ান শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, ৭৪ সালে দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এখন সেই দুর্ভিক্ষ আবার দেখা দিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ না খেয়ে মারা যাবে। এসময় বক্তারা সরকার পতনের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/ ১১মার্চ-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -