রাকিবুল আলম:
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিশৃংখলতার ছক এঁকেছে। কিন্তু যতই ছক আকুক না কেন, জনগণ অগ্নি সন্ত্রাসীদের কোনভাবে আর প্রশ্রয় দেবে না। যারা গণতন্ত্র বোঝেনা, গণতন্ত্র যাদের অভিধানে নেই, অগণতান্ত্রিকভাবেই যারা জন্মগ্রহণ করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আগামী নির্বাচনে বাংলার জনগন আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
শনিবার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মানবাড়ী ঋষি ধামে ৮ম বার্ষিক ঋষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষেদের সভাপতি এস এম ছানালাল বকসী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব পনির ইদ্দন আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী।
এসময় প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্ত-পুণ্যার্থীগণ উপস্থিত ছিলেন।আয়োজকবৃন্দ জানান, ঋষি সম্মেলন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ছাত্রজীবনে ব্রহ্মচার্য সাধন শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই সম্মেলন। এখানে ঋষি বিদ্যাপীঠে শেখা মন্ত্রগুলো দৈনন্দিন ব্যবহারিক জীবনে সঠিক প্রয়োগ কৌশল শিক্ষা দেয়া হয় এবং ঋষি যুগের ভাবধারা প্রতিষ্ঠা করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১১মার্চ-২০২৩/মওম
- Advertisement -

