সবুজ সরকার:
টাঙ্গাইলের ঘাটাইলে ব্যবসায়ী কহিনূর হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত বৃহস্পতিবার রাতে পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। ১০ মার্চ শুক্রবার তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিন হায়দার চৌধুরি সাদি (৪৩)। তিনি মামলার প্রধান আসামি সামী চৌধুরির বড় ভাই। অপরজন হলেন, বায়েজিদ হোসেন বাজে (৪৫)।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘাটাইলের উত্তর ধলাপাড়া গ্রামের কহিনূর মিয়াকে (৪৫) গত বুধবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ সামী চৌধুরী। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার কথা কাটাকাটির এক পর্যায় মারধরের শিকার হন কহিনূর। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, টাঙ্গাইল র্যাব-১৪ মামলার অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/ ১১মার্চ-২০২৩/মওম
- Advertisement -

