আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ: কাঁচপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন

আরো খবর

জহিরুল কায়সার তালুকদার:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কাঁচপুর ইউনিয়ন শাখার ২০২৩-২৪ সালের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ৮ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে আই জে এ বি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে জনাব মোঃ ওমর ফারুক (রুবেল) সাহেবকে সভাপতি, ক্বারী মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি এবং হযরত মাওলানা মুহাঃ সুলাইমান বিন জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়। এবং আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে নির্দেশনা দেওয়া হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক হযরত মাওলানা শিহাবউদ্দীন গাজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সোনারগাঁও থানা শাখার সভাপতি এইচ এম সাইফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সোনারগাঁও থানা শাখার সহ-সভাপতি মোঃ মনির হোসেন সাহেব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাচঁপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আঃ মালেক সাহেব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কাচঁপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাচঁপুর ইউনিয়ন শাখার সদস্য হাজী মোঃ আবুল হোসেন বেপারী। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কাচঁপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত।
হযরত মাওলানা মুহাঃ সুলাইমান বিন জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর ফারুক (রুবেল)।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বি-বাড়িয়া হুজুরের বড় সাহেবজাদা হাফেজ মাওলানা মুফতী মুক্তাদির আহাম্মদ সাহেব, হযরত মাওলানা মুফতী বেলাল হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, রফিকুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঁচপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ক্বারী মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ নূর নবী, মোঃ নুরুল আমিন, মোঃ আবু তাহের, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলামিন, মোঃ রাসেল হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ আকবর আলী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হাজী আমিরুল ইসলাম, মুহাঃ সুমন খন্দকার প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন / ১০-০৩-২০২৩

- Advertisement -
- Advertisement -