আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানান। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা মনে হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে তারা জানান।

বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -