আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম রাজারহাট পাকা সড়কে এসবিএসটি কার্পেটিং কাজের প্রশংসা

আরো খবর

প্রতিনিধি,কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-রাজারহাট পাকা সড়কের উপর এসবিএসটি কার্পেটিং কাজে জনসাধারণের প্রশংসা অর্জন করেছে কুড়িগ্রাম সড়ক বিভাগ। মূল রাস্তার গুরুত্বপূর্ণ ৫ কি. মি. এই কার্পেটিং করায় রাস্তার ধারণ ক্ষমতা বৃদ্ধি সহ জনসাধারণের যাতায়াতের ব্যাপক সুবিধা বৃদ্ধি পাবে। জানা গেছে, কুড়িগ্রাম রাজারহাট সড়কের ৫ কি. মি. রাস্তার এসবিএসটি কার্পেটিং কাজ করছে আমিনুল হক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই কাজের প্রাক্কলিত মূল প্রায় ১ কোটি টাকা নির্ধারিত রয়েছে। চলমান কাজে পথচারীর সামান্য বিড়ম্বনা হলেও কাজ সমাপ্তের পরপরেই তৃপ্তির ঢেকুর তুলছেন সাধারণ পথচারীরা। এই রাস্তার পথচারী মোঃ আবুল হোসেন ইসলাম, ডাঃ জিএম ক্যাপ্টেন বলেন- এসবিএসটি কার্পেটিংয়ের উপর খুব সহজেই যানবাহন নিয়ে সাজছন্দের সাথে চলাচল করা যায়। এ সময় পথচারী রফিকুল ইসলাম এবং আপেল মাহমুদ কুড়িগ্রাম-রাজারহাটগামী সম্পূর্ণ সড়কে এসবিএসটি কার্পেটিং কামনা করেন। তারা বলেন- একটু বৃষ্টি হলেই এই সড়কে পিছলে পড়ে দুর্ঘটনা ঘটত। এ সড়কে আপাতত ৫ কি. মি. দুর্ঘটনার প্রবণতা কমে গেল। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ মোস্তাফিজার রহমান সাজু বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রূপকল্প-৪১ বাস্তবায়নে সারাদেশে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তারই ফলশ্রুতিতে কুড়িগ্রাম রাজারহাট সড়কের ৫ কি. মি. এর এসবিএসটি কার্পেটিং কাজ করা হচ্ছে। কাজ শেষে রাস্তার স্থায়ীত্ব বৃদ্ধির সাথে সাথে পথচারী এর সুফল ভোগ করবে। সড়ক বিভাগের শাখা কর্মকর্তা মোঃ জুলহাস বলেন- ৩ বছর আগে এই রাস্তার নির্মাণ কাজ করা হয়েছিল। রাস্তার স্থায়ীত্ব এবং জনসাধারণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ৫. কি. মি. এসবিএসটি কার্পেটিং কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরো বেগবান হবে। সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোতাহার আলী বলেন- পাকা রাস্তায় এই কার্পেটিং এর সুবিধা অনেক বেশি। রাস্তার কাজ যথাযথ করার জন্য আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছে।

আলোকিত প্রতিদিন/ ০৬ মার্চ -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -