আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আরো খবর

মো: মহিদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে তৃনমুল নেতৃবৃন্দের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মার্চ সোমবার দুপুরে মুন্নু সিটি জেলা বিএনপির সভাপতি কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জিন্নাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ। অনুষ্ঠিত সভায় বক্তারা দুর্নীতিবাজ, গুম-খুন, ধর্ষক, স্বৈরাচার এবং গণতন্ত্র বিরোধী সরকারের পতনের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডঃ রকিবুর রহমান (রাকিব) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মানিকগঞ্জ জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটির নেতা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০৬ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -