ইব্রাহিম সবুজ:
মাদারীপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়। ৫ ও ৬ মার্চ রবি এবং সোমবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এই ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।
অত্র বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী এবং সমাজ সেবক মোঃ এমদাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কায়েসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহাবুবর রহমান, খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সৈয়দ এমদাদুল হক, মাধ্যমিক একাডেমির সুপারভাইজার স্বপ্না খানম সহ আরো অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক কৃষ্ণ মন্ডল, সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক জামাল হোসেন, সহকারী শিক্ষক পার্থ দাস, সহকারী শিক্ষক রেজাউল করিম প্রমূখ।
আলোকিত প্রতিদিন/ ০৬ মার্চ -২০২৩/মওম
- Advertisement -

