আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে এক হাজার লিটার চোলাইমদ সহ আটক ৩

আরো খবর

প্রতিনিধি,নাটোর: 
নাটোরে এক হাজার পঁচিশ লিটার চোলাই মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ৬ মার্চ সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলার হারোয়া এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার বেউগামিন গমেজের ছেলে শ্রাবন গমেজ (২৮), প্লাবন গমেজ (২৫) এবং মৃত ছলেমান বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪০) কে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ এবং বিক্রয় করার অপরাধে আসামিদের এক হাজার পঁচিশ লিটার চোলাই মদ সহ আটক করা হয়।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।
আলোকিত প্রতিদিন/ ০৬ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -