আজ মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ আফরোজ খান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো খবর

খালেদ হাসান:
৪ মার্চ শনিবার ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ গাজী হাসান কামাল, চেয়ারম্যান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কিরীট কুমার দত্ত ,সচিব,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, ডঃ মোঃ দিদারুল ইসলাম বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, মোঃ রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ, হাসিনা আফরোজ খান সভাপতি নির্বাহী কমিটি আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আফরোজ উদ্দিন খান প্রধান শিক্ষক আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ। অনুষ্ঠানে ছিল কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ,জাতীয় সংগীত ,জাতীয় পতাকা উত্তোলন ,মনোগ্য কুচকাওয়াজ। সারাদিনব্যাপী বিভিন্ন ক্রিয়া ইভেন্টে স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ০৪ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -