নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন আকবর হোসেন (৪০) এবং মো. হাসান (৩০) নামের দুই যুবক।
৩ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকবর এবং হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল (৩৫) নামে একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি পিকআপ। পরে অটোরিকশায় থাকা চালক মো. আকবর হোসেন (৪০), যাত্রী হাসান (৩০) এবং সোহেলকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন থাকা কালে হাসানেরও মৃত্যু হয়। সোহেল নামে আরও একজন চিকিৎসাধীন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপ ভ্যান, চালক এবং তার সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান এসআই হোসেন।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ -২০২৩/মওম

