আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চোরাই কাঠ ও অবৈধভাবে বালি পাচারকালে  ডাম্পার জব্দ 

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জ পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে কাঠ এবং বালি  ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।
৩ মার্চ শুক্রবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে এবং রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় চকরিয়ার উচিতার বিল এলাকায় কক্সবাজার চট্টগ্রামের রাস্তায় অবৈধভাবে বালি পাচারকালে বালিভর্তি ডাম্পার জব্দ করা হয়। অভিযানে বালি পাচারকারী চকরিয়ার হাজী মোঃ ইলিয়াসের পুত্র নুরুল কবির কে আটক করা হয়।
পৃথক অভিযানে চকরিয়া সুন্দরবন থেকে চোরাই কাঠ পরিবহনকালে কাঠ ভর্তি নাম্বারবিহীন ডাম্পার জব্দ করা হয়েছে।এসময় ডাম্পার চালক চকরিয়ার নাছির উদ্দীনের পুত্র হেলাল উদ্দিন কে আটক করা হয়। অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা,বিটকর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্টাফগণ উপস্থিত ছিলেন।
সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায় বলেন,বালিও কাঠভর্তি ডাম্পার জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জের অফিস হেফাজতে নিয়ে আসা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বন আইনে পৃথক মামলা দায়ের করা হবে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ এবং সতর্ক রয়েছেন। বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি  এবং কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -