আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এইচ.টি. ইমামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আরো খবর

মোঃ রাকিব হোসেন: 
৩রা মার্চ শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা প্রায় হাজার খানেক দলীয় নেতা কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এইচ.টি. ইমামের পুত্র জনাব তানভীর ইমাম এমপি (উল্লাপাাড়া ৪ আসন) আওয়়ামি লীগ সহ সকল ইউনিয়ন, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রয়াত এইচ. টি. ইমামের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -