আজ শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

একবার বাংলাদেশের পক্ষে তো আরেকবার ইংল্যান্ডের দিকে হেলে পড়ছির ম্যাচের ভাগ্য। লো স্কোরিং ম্যাচে উত্তাপ ছড়াচ্ছিল প্রতিমুহূর্তে। তবে শেষ পর্যন্ত ডেভিড মালানের হার না মানা শতরানের ইনিংসে  ৩ উইকেটের জয় তুলে নিল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

মিরপুরে কদিন আগেই ভারতবধের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০৯ রানের সাদামাটা একটা সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম টাইগার্স। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে মিরপুরের পিচে বল হাতে দাপট দেখালেন তাইজুল-তাসকিনরা। এর ফলে ইংলিশবধের আশা দেখছিল লাল-সবুজের সমর্থকরা। তবে শেষ পর্যন্ত এক মালানের কাছেই হেরে গেল তামিম বাহিনী।

আলোকিত প্রতিদিন/ ০১ মার্চ -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -