আজ , ।   

শিক্ষক শংকর চন্দ্র শীলের অকাল মৃত্যুতে গভীর শোক 

আরো খবর

প্রতিনিধি,কচুয়া (চাঁদপুর):
চাঁদপুরের কচুয়া উপজেলা ১৩নং পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর চন্দ্র শীল ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল আনুমানিক ৯ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে, ঢাকা মেডিকেল যাওয়ার পথেই মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তাহার স্ত্রী,কন্যাসহ ১জন পুত্র সন্তান এবং তাহার কর্মস্থলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাহা বয়স ছিল আনুমানিক (৪৫)বছর।
সরেজমিনে গিয়ে জানাযায়, তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তাহার মৃত্যুতে কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষক সমিতি ও শিক্ষার্থীসহ প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক/কর্মচারীর পক্ষ হতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -