আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন লুকে উষ্ণতা ছড়ালেন পূজা চেরী

আরো খবর

বিনোদন ডেস্ক:

নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এই বসন্তে তার ফেসবুকে আবেদনময়ী ছবি প্রকাশ করে নতুন লুকে ভক্তদের মাঝে যেন গ্রীষ্মের উষ্ণতা ছড়িয়েছেন।

কিছুদিন ধরে পূজা তার ক্যারিয়ার এবং ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন। এর মধ্যে তিনি এই ছবি প্রকাশ করে ফেসবুকে মন্তব্যের ঝড় তুলেন। গাউন পরে বাতাসে উড়ে যাচ্ছেন পূজা চেরী। তার এমন ছবি দেখে ভক্তরা প্রশংসা করছেন। নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ।

পূজার এই ছবি দেখে মো. নুরুল হোসাইন বলেন, ‘ও চেরী’। মমিনুল ইসলাম মমিন নামের একজন লিখেছেন ‘সেন্ডিং লাভ’ ।

পূজার এ ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। পূজার এ ছবি দেখে অনেকে বলছেন, অন্য তারকাদের মতো তিনি ফেসবুকে আবেদনময়ী পোস্ট করছেন। ফ্যান-ফলোয়ার বাড়ানোর জন্য।

আলোকিত প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -