আজ , ।   

গাইবান্ধায় পৃথক অভিযানে ১ কেজি গাঁজা,২৫ বোতল ফেন্সিডিল ও ১০৫ পিচ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি,গাইবান্ধা:
গোবিন্দগঞ্জ থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের অর্ন্তগত বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর পশ্চিম পার্শ্বে রংপুর টু বগুড়াগামী হাইওয়ে পাঁকার রাস্তার উপরে চেকিং করাকালে  ২৪ ফেব্রুয়ারি ১৩.০৫ ঘটিকায় রংপুর টু বগুড়াগামী আল্লাহ মহান পরিবহনের যাত্রীবাহী বাস, (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৯০৫২) রংপুর হইতে বগুড়া যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে থামায়। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত বাসে বসা যাত্রী  আসামী ১। মোঃ রুবেল হোসেন, পিতা-মোঃ গোলাম রব্বানী, সাং-জাকলাতারি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে একটি লাল রংয়ের পলিথিনের পোটলায় ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। একই অভিযানে উক্ত স্থান ও তারিখে ১৬.৪৫ ঘটিকায় রংপুর টু রাজশাহীগামী জাগরণ পরিবহনের যাত্রীবাহী বাস, (রেজিঃ নং-বগুড়া-ব-১১-০০৬৬) রংপুর হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে থামায়। উক্ত বাসে বসা যাত্রী গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জসিম (৪২), পিতা-মোঃ আব্দুস সোবাহান, মাতা-মোছাঃ মালেকা আক্তার, স্থায়ী: গ্রাম- ছোট গৌরীচন্না, উপজেলা/থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা এর হেফাজত হইতে একটি নেভি ব্লু রংয়ের অফিসিয়াল ব্যাগের ভিতর ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা  জেলার সাদুল্লাপুর থানাধীন ০১ রসুলপুর ০১নং ওয়ার্ডের জুনিদপুর গ্রামস্থ জনৈক মোঃ জাকির মন্ডল(৪৮) পিতা- মোঃ মোখলেছুর মন্ডল এর বসতবাড়ীর সামনে পাঁকা  রাস্তার উপর আসামী আরিফুল ইসলাম(২৫), পিতা-মোঃ তাজুল ইসলাম, সাং-৪ নং ওয়ার্ড পাঁচগাছি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে তল্লাশী করিয়া তার লুঙ্গির ডান কোচা হতে হেফাজতে থাকা মোড়ানো অবস্থায় ১০৫(একশত পাঁচ) কথিত মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -