অরেসুল ইসলাম রাসেল:
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ২ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতি মামলার ওয়্যারেন্ট এর আসামি ইলিয়াস হোসেন মজনু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন চৌহালী থানা পুলিশ। ঢাকা আশুলিয়া মোল্লা জেনারেল হসপিটাল থেকে চৌহালী থানার চৌকস পুলিশ অফিসার এসআই মানিক এবং ফোর্স সুকৌশলে গ্রেফতার করেন। আসামি ইলিয়াস হোসেন মজনু বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে।
এই বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দৈনিক আলোকিত প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া মোল্লা জেনারেল হসপিটালে অভিযান চালিয়ে ইলিয়াস হোসেন মজনুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় সিআর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আগামিকাল সকালে আসামিকে সিরাজগন্জ দায়রা জজ আদালতে সোপর্দ করা হবে।
মামলার বাদী মোঃ জয়নাল আবেদিন বলেন, এই প্রতারক চৌহালী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল আউয়াল মোল্লার ছোট ভাই। আমরা জানতে পেরেছি তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে (টাকা-পয়সা) নিয়ে ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন।
আলোকিত প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

