আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

ইমরুল হাসান: 

শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ । সকল বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালো কানুন বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে চলছে  পেশাজীবীদের সমাবেশ। প্রধান অতিথি নজরুল ইসলাম খান (স্থায়ী  কমিটির সদস্য বিএনপি)।
সভাপতি অধ্যাপক ড.এম এ জেড এম জাহিদ হোসেন (আহ্বায়ক )বিএসপিপি
সন্চালনায়   সাংবাদিক কাদের গনি চৌধুরী (বিএসপিপি )সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন   ১৯৯৬ সালে যখন তত্বাবধায়ক সরকারের জন্য আপনারা হরতাল দিয়েছিলেন গাড়ি ভেঙ্গেছিলেন। সাংবিধানে এটা নেওয়ার জন্য তাহলে এখন আমরা করলেই দোষ তিনি আরও বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসন নিয়ে গেছেন, দিনের ভোট রাতে নিয়ে গেছেন আপনাদের মুখে সংবিধান এর কথা মানায় না আপনারা তো সংবিধান নিয়ে তামাশা করেন আবার বলেন আপনারা ধর্ম নিরপেক্ষের কথা বলেন, এগুলো আপনাদের মুখে মানায় না।
ইনশাআল্লাহ যেসব মিডিয়া আপনারা বন্ধ করে দিয়েছেন আপনাদেরকে বাধ্য করা হবে এগুলো খুলে দেওয়ার জন্য সবশেষে তিনি সরকারের নানা দিক নিয়ে সমালোচনা করেন।

আলোকিত প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -