আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে গেছেন শেখ হাসিনা।  গাজীপুর পৌঁছানোর পর সেখানে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ব্রি’র গৌরব এবং সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ান। তারপর প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্রি’র কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠান মঞ্চে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন।

আলোকিত প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -