আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি,দুর্গাপুর(নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুর ডাকুমারা এলাকার শিবগঞ্জ – বিজয়পুর সড়কের পাশে পানি জমাট গর্ত থেকে  অজ্ঞাত এক যুবকের (৩০ )  লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে দুর্গাপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
পুলিশ এবং স্থানীয়  সূত্রে জানা যায় , বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে পানি জমাট গর্তে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
নিহতের পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। এ রির্পোট লেখা পর্যন্ত মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত যুবকের কোন পরিচয় জানা যায়নি।  ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -