আলোকিত ডেস্ক:
দ্বিতীয়বারের মতো ডেমোক্রেসি সামিট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে ২০২১ সালে প্রথমবার ডেমোক্রেসি সামিট আয়োজন করেন। এ বছর মার্চ ২৯-৩০ দ্বিতীয়বার এ সামিট অনুষ্ঠিত হবে। এবছর ১০০-এর বেশি দেশকে আমন্ত্রণ জানালেও এবারও বাংলাদেশকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
আমন্ত্রণ না পাওয়াকে বাংলাদেশ কীভাবে দেখছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র অনেকগুলো সামিট করছে। সামিটে আমন্ত্রণ জানালে গণতন্ত্র ভালো সে ধরনের কোনও ইঙ্গিত মনে করি না।
তিনি বলেন, ‘যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়, সেগুলো কী বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয় সেটি তারাই ভালো বলতে পারবে। এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে যদি আলোচনা হয়, আমাদের অনেক ইতিবাচক দিক আছে ,সেগুলো আমরা বলতে পারবো।’
আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম

