আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে কিশোরীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জ হরিরাপুর উপজেলার বৃষ্টি আক্তার (১৫) নামের এক কিশোরীকে হত্যার দায়ে আসামি আবুল হোসেনকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি এ রায় দেন। এসময় আসামিকে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আসামি আবুল হোসেনের বাড়ি হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামে। সে এই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। রায় সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন একই গ্রামের বৃষ্টি আক্তারের বাবা রমজান আলী সঙ্গে দিন মজুরের কাজ করতেন। সে কারণে আসামি আবুল বৃষ্টিদের বাড়িতে আসা যাওয়া করতেন। কয়েক দিন যাওয়া আসার পর বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেয় আবুল। তার বয়স বেশি থাকায় এই প্রস্তাবে বৃষ্টির মা বাবা রাজি না হয়ে বরং আবুলকে তাদের বাড়িতে আসতে না করে দেন। সে কারণে আসামি আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তাদের বলেন কিভাবে মেয়ে বিয়ে দাও তা দেখে নেব। কয়েক দিন পরে বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা অন্যথায় চেষ্টা করেন। ২০১৭ সালের ৫ মে বৃষ্টির মা তার বাপের বাড়িতে যান ও তার বাবা কাজে বের হন। এই সুযোগে বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে আসামি আবুল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে পালিয়ে যান। ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়। এই ঘটনায় বৃষ্টি মা আকলিমা বেগম হরিরামপুর থানায় আবুল হোসেনকে আসামি করে মামলা দয়ের করে। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে ২০১৮ সালের ১০ জুলাই এস আই কোহিনুর মিয়া আদালতে চার্জশীট দেন। মামলার বিচারক ২০ জনের সাক্ষী গ্রহণের মাধ্যমে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পি.পি মো. আব্দুস সালাম, আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. মতিয়র রহমান আঙ্গুঁর।

আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -