আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ৬শত পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জে ছয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলার শিবালয় উপজেলায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশররফ হোসেন। গ্রেফতাররা হলো-শিবালয় এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আবু জুয়েল ওরফে টগর (৪৩) এবং শিবালয় উপজেলার তেঘরী এলাকার মোঃ রিহাজ উদ্দিন ওরফে মোঃ নিহাজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৮) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চম্পাতলী মন্ডলপাড়া এলাকার আঃ হক কেছু মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন (২৫)।
ডিবির ওসি মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার স্যারের দিক নির্দেশনায় শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কারবারির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মুল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় শিবালয় থানায়  একটি মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৯ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -