আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আরো খবর

আলোকিত ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার ব্যাপক প্রাণহানির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে এ শোক পালন করা হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭মিনিটে তুরস্ক-সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। তুরস্ক-সিরিয়ায় চলতি শতাব্দীর ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১ হাজারের বেশি । কেবল তুরস্কেই প্রাণহানি দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৪ জন। আর সিরিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৫৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আলোকিত প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -