প্রতিনিধি, রংপুর:
রংপুরের বদরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই কালে ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৭ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দামোদরপুর ইউনিয়নের কালির ডাঙ্গা আম বাগান পঞ্চায়েত পাড়া ব্রিজের কাছের এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো রাধানগর মানসিংহপুর বদরগঞ্জে অফিসপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান (৩০) এবং একই গ্রামের মোঃ মমিন হোসেনের ছেলে মোঃ রায়হান (২২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় চোরেরা বদরগঞ্জ থেকে ঝাড়ুয়া যাওয়ার জন্য অটো ভ্যানটি ভাড়া করে নিয়ে যায়। কালির ডাঙ্গা আম বাগান পঞ্চায়েত পাড়া পার হয়ে ব্রিজের কাছে আরো তিনজন দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা অটোভ্যানে উঠে ভ্যানচালক শুকারু মন্ডল (৫০) কে ছুরি দিয়ে দুই হাতে, গলায়, আর পিটে চোট মারলে ভ্যান চালক চিৎকার করে। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে ছিনতাইকারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পলিপাড়ারার পাশে ছুরি এবং দড়িসহ দুইজনকে আটক করে। এ সময় আরো তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। ঘটনাস্থলে ভ্যানচালক শুকরু মন্ডল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন দুই ছিনতাইকারীকে আটক করে বদরগঞ্জ থানায় খবর দিলে ওসি হাবিবুর রহমান নিজেই ঘটনাস্থলে গিয়ে আটক ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন গতরাতে দুই ছিনতাইকারী কে আটক করা হয়েছে। আরো কয়েকজন ছিনতাইকারি পালিয়ে গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

