আজ , ।   

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বেলজিয়ামের রানি

আরো খবর

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে। ৮ ফেব্রুয়ারি বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার  অ্যাডভোকেট (দূত) হিসেবে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রানি মাথিল্ডে মেয়েদের শিক্ষা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই, মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের অর্জন ও এসব ক্ষেত্রে সহায়তার দিকগুলো দেখবেন।

বেলজিয়ামের মাথিল্ডেই প্রথম রানি যিনি ঢাকা সফরে এলেন।
আলোকিত প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -