প্রতিনিধি,জামালপুর:
জামালপুরের মেলান্দহে সুরাইয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টা দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার ওই নিহত নারীর বাড়ির পাশে গোয়ালঘর থেকে উদ্ধার মরেদহ থানায় নিয়ে যান পুলিশ। নিহত নারী ওই এলাকার আজিজুল হকের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর সকালে গোয়ালঘর থেকে গরু বের করতে যান নিহত সুরাইয়া বেগম। নিহতের স্বামী আজিজুল হক মসজিদে ফজরের নামাজ পড়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন স্ত্রী গলাকাটা লাশ। পরে ডাক চিৎকারে লোকজন আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন,’ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

