আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়া): 

বগুড়ার শাজাহানপুরে কলেজ ছাত্র শাহারিয়া ইসলাম আশিক(১৮) নামের এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। সে আমরুল ইউনিয়নের পরান বাড়িয়া গ্রামের মো. শফিকুল ইসলাম বাবুর ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ছিল।
৫ফেব্রুয়ারী সন্ধ্যা ৫টার দিকে উপজেলার রামপুর যাদুপপুর গ্রামের মাঝামাঝি জংগীপুকুরের একটি ভুট্রা খেত থেকে আশিকের গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ।
জানাগেছে, ওই ইউনিয়নের সাখাটা মেলা চলছিল আশিক সেখানে যাবার কথা বলে বন্ধুদের সাথে সকালেই বের হয়ে যায়। পরবতির্তে সে বাড়িতে না ফিরলে বিভিন্ন ভাবে খোজাখুজির পরেও পাওয়া না গেলে অবশেষে বিকেলে কৃষক মাঠে কাজে এসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খরব দেবার পরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে শাজাহানপুর থানা পুলিশের কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন। এখনও কোন ধরনের রহস্য উদঘাটন হয়নি তবে খুব শীঘ্রই জানাযাবে।

আলোকিত প্রতিদিন/৫ ফেব্রুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -