আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারিভাবে হজে যেতে ৭ লাখ টাকা লাগবে

আরো খবর

আলোকিত ডেস্ক:

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র হজ প্যাকেজ প্রস্তুত এবং সিদ্ধান্ত গ্রহণ শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয় গত ৯ জানুয়ারি। হজ চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন । সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০ শতাংশ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এই  বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -