আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের শিবালয়ে জেলা তথ্য অফিস এর  আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)’র    আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, মানব সম্পদ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল্লাহ্, সহকারী তথ্য অফিসার মোঃ মহেদী হাসানসহ শতাধিক স্থানীয় মহিলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন এবং আগ্রগতি, যৌতুক, মাদক, বাল্য বিবাহ নিরোধক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
আলোকিত প্রতিদিন/ ৩০ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -