আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে হেরোইনসহ গ্রেফতার-২

আরো খবর

মাইনুল হাসান মজনুঃ
বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ২ জন গ্রেফতার । রবিবার সদরের দীঘলকান্দি গ্রামের রেফাউল ফারুক পুটুর বাড়ির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। নাদিম প্রামানিক(২৫) পিতা-মোঃ ছামিল প্রাং, সাং-কুঠিবাড়ী, থানা-সারিয়াকান্দি, বগুড়াকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে অভিযান পরিচালনা করে নারচি ইউপির কুপতলা বাজার সংলগ্ন মাহফুজার রহমানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী লেবু আকন্দ (৪৫) পিতা-মৃত মনছের আকন্দ, সাং-কুপতলা (পন্ডিতপাড়া) থানা-সারিয়াকান্দি, বগুড়াকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে মামলা রুজু করে জেলা  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী।
আলোকিত প্রতিদিন/ ৩০ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -