আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ, সদস্য সচিব রাকিব

আরো খবর

মো: মহিদ:

মো. জিন্নাহ খানকে আহ্বায়ক এবং মো. রকিবুল রহমান রাকিবকে সদস্য সচিব করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আংশিক আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন কাজী নাদিম হোসেন টুয়েল। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সেই সাথে আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সাংঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৯ জানুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -