সাইফুল ইসলাম:
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ জনাব সদীপ কুমার দাশ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই সৈয়দ ফারুক আহমেদ এর নেতৃত্বে এএসআই মোঃ ইমাম উদ্দিন রাজু এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ফেনী সদর মডেল থানাধীন ০২নং পাঁচগাছিয়া ইউনিয়নস্থ বিসিক রাস্তার মাথায় জনৈক আলম স্টোরের সামনে চট্টগ্রামমূখী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (২৮), পিতা-আমিনুল ইসলাম, মাতা-আলেয়া বেগম, সাং-ছত্তরয়া (কাজী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০১নং করেরহাট ইউপি, থানা-জোরারগঞ্জ, চট্টগ্রাম এ/পি-সাহেবপুর, দেলু মেম্বারের পুরাতন বাড়ী, ০৬নং ওয়ার্ড, ৫নং ওসমানপুর ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম-কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৮ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

