প্রতিনিধি, নাটোর:
নাটোরে আবুল কালাম ওরফে বোমা কালাম-৩৫ নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত আবুল কালাম লালপুর উপজেলার বড়বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে। শনিবার সকালে সাধুর আখড়া এলাকার একটি পুুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান জানান, ২৭ শে জানুয়ারি শুক্রবার রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ।
এরপর তার জবানবন্দিতে শনিবার ভোরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার একটি পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত কালামের ভাই শনিবার সকালে লালপুর থানায় একটি হত্যা মামলা করেছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

