আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে বাঘের আক্রমনে যুবক আহত

আরো খবর

প্রতিনিধি,মোরেলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমনে অনুকুল গাইন (৩৫) নামে এক মাছ শিকারি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় মাছ শিকার করতে গিয়ে সে বাঘের কবলে পড়ে বলে আহত অনুকুল জানায়।
একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখ(৩৫) এসময় তার সাথে ছিলো। মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।
এবিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা খোঁজ খবর রাখছি।
আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -