মো: মহিদ
বন্ধুত্বের আহবানে-এসো মিলি প্রাণের টানে” মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেশ-বিদেশ অবস্থানরত এস.এস.সি ৯৭ ব্যাচে’র ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধু মহলের উদ্যোগে মিলন মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ জানুয়ারি শুক্রবার দিনব্যাপি বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হয় মাঠ চত্ত্বরে। এতে বন্ধুদের মিলন মেলায় নাস্তা, দুপুরের খাবার , ডি জে পার্টি, বিভিন্ন খেলাধুলা , লটারিসহ দুইদিন ব্যাপি নানা রকম আনন্দ উৎসব অনুষ্ঠিত এবং বন্ধুদের পরিচিতি ফটোসেশন হয়। বন্ধুমহল মিলনমেলা সম্পর্কে জানতে চাইলে একান্ত সাক্ষাতকারে আয়োজক কমিটির সভাপতি দেবাশীষ রায় বলেন, আমরা যারা এস এস সি ৯৭ সালে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের এবং দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই, পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য মৌলিক চাহিদা পূরণে আমাদের সকলের সস্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতু বন্ধন তৈরী করার জন্য বন্ধুদের মিলন মেলার আয়োজন করছি। সার্বিক সহযোগীতায় ছিলেন অনুষ্ঠান উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার এবং সাংগঠনিক মীর্জা সালেমসহ সমস্ত বন্ধুরা। সুব্রত কুমার শীল গোবিন্দ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদারসহ সাবেক এবং বতর্মান শিক্ষকগনসহ অন্যান্য অতিথি বৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -

